Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ২৭ মে ২০২৬

আপডেট: ০১:২৩, ২৭ মে ২০২৬

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা বার্তা দেন।

পোস্টে তিনি লেখেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এ শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক।

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের এ মহান উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।

তিনি আরও লেখেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। এ উৎসব মানুষের মধ্যে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও আল্লাহভীতির শিক্ষা জাগ্রত করে।

হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিঃশর্ত আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগ বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ঈদুল আজহাকে গভীর তাৎপর্যময় করে তুলেছে।

পোস্টে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে লেখেন, পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেcbf আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যও মহান আল্লাহর কাছে দোয়া করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বামীর জীবনসংকটে প্যারোলে মুক্তি চাইলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়
বাণিজ্যচুক্তি বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!