Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ৬ নভেম্বর ২০২৬

হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী

হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

পোশাক কারখানায় অগ্নিসংযোগ ও শ্রমিক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার রেখে যাওয়া সন্ত্রাসীদের দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তার অভিযোগ, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে শেখ হাসিনা উসকানি দিচ্ছেন। তার অনুসারীরা দেশে গার্মেন্টসে আগুন দেয়া ও মানুষ হত্যার মতো ঘটনা ঘটাচ্ছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির আগে এক গণজমায়েতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতের চলমান অস্থিরতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে রিজভী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার কথা বলেছে এবং ওয়েজ বোর্ডের ব্যাপারেও আশ্বাস দিয়েছে। মূল শ্রমিকেরা এখন আর আন্দোলনে নেই। যারা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছেন এবং আন্দোলনকারীদের পিটিয়ে হত্যা করছেন, তারা হাসিনার রেখে যাওয়া গুণ্ডা ও সন্ত্রাসী।

রুহুল কবীর রিজভী বলেন, সম্প্রতি গ্রেফতার হওয়া ১১ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন নেতাও রয়েছেন। ওই নেতা সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া পোস্টে আন্দোলনে অংশ নেয়ার কথা জানিয়েছেন। তার মতে, এ ঘটনা থেকে বোঝা যায়, আন্দোলনের পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে মদদ ও উসকানি দেয়া হচ্ছে।

বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের প্রসঙ্গ তুলে বিএনপির এ নেতা বলেন, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ লুট ও পাচার করা হয়েছে। চট্টগ্রামের এক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের ২০০ মিলিয়ন পাউন্ডের বাড়ি ইংল্যান্ড সরকার বাজেয়াপ্ত করেছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর অভিযোগ, লুটপাটের সে রাজত্ব ফিরিয়ে আনতেই শেখ হাসিনা আবারও সন্ত্রাস ও উসকানির চেষ্টা করছেন। তবে দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ রয়েছে।

গণজমায়েতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সামান্তাদের রাজনীতিতে আরও বড় জায়গা চান তাসনিম জারা
টেকনাফে পাচারকারীদের-যৌথবাহিনীর গোলাগুলি, আহত সেনাসদস্যের মৃত্যু
জামায়াতের জোটে আপত্তি, এনসিপি ছাড়লেন তিন নেত্রী
চুয়েট উপাচার্যের পুনর্বহালে রিজভীর দ্বারস্থ শিক্ষার্থীরা
হাসিনার গুণ্ডা-পাণ্ডারা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৬
গ্যাস আমদানিনির্ভরতা কমাতে কতটা ভূমিকা রাখবে তিতাসের নতুন দুই কূপ?
টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি, সেনাসদস্য আহত
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ডিসেম্বরে
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভসূচনা
পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ
‘ওই নারী আমার স্ত্রী নন’, দাবি রনির
৭ নভেম্বর ছুটি সব পোশাক কারখানায়
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়