Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪, ১৬ জানুয়ারি ২০২৬

কয়লা-গ্যাস ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী

কয়লা-গ্যাস ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: রিজভী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অবশিষ্ট কয়লা ও গ্যাস সম্পদ কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা দুর্বল করে দিতে দীর্ঘদিন ধরেই সুপরিকল্পিত চক্রান্ত চলছে। তার অভিযোগ, ভারতের ঝাড়খন্ড রাজ্য থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সংশ্লিষ্ট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি একসময় ভারতের পরিকল্পনা মন্ত্রণালয়ই বাতিল করে দিয়েছিল। অথচ ফ্যাসিবাদী শাসনামলে সেই বাতিল প্রকল্পকে আবার জীবিত করে বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের প্রকল্প জাতীয় স্বার্থের পরিপন্থী এবং সরাসরি দেশবিরোধী।

বিএনপির এ নেতা বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে কখনোই দেশের স্বার্থবিরোধী কোনো প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেননি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়। রিজভীর অভিযোগ, কারাগারে থাকার সময় তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টাও চালানো হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অটল ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপসহীন অবস্থানে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছেন বলেও তারা মন্তব্য করেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন মুহূর্ত তুলে ধরতে আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী