Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ২১ আগস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭-এর (খ) ৬ ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

দলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দলটির সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি ও বিভিন্ন সংকটময় সময়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে বিএনপির নেতাকর্মীদের কাছে রিজভী পরিচিত মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিএনপির বিজ্ঞপ্তিতে রিজভীর নতুন দায়িত্ব গ্রহণের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মনোনয়ন অবিলম্বে কার্যকর হওয়ায় এখন থেকেই তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দায়িত্ব পালন করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ