Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজনৈতিক জীবনের অভিশপ্ত দিন 

দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার

দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার দিনভর একের পর এক নাটকীয় ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধের জেরে নির্বাচন কমিশন দলটির পুরোনো নাম ও প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা দেয়ার পর দুই গোষ্ঠীকে নতুন নাম ও প্রতীক দেয়া হয়েছে। একই দিনে নন্দীগ্রাম উপনির্বাচন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরপর ওই আসনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থনের ঘোষণা দেন মমতা। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পুরোনো একটি হত্যা মামলায় মিলন প্রধানকে গ্রেফতার করা হয়।

আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূলের দুই গোষ্ঠীর দলীয় নাম ও প্রতীক নিয়ে বিরোধের জেরে নির্বাচন কমিশন বৃহস্পতিবার অন্তর্বর্তী নির্দেশে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং দলটির সংরক্ষিত ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। কমিশন জানায়, বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই গোষ্ঠীকেই বিকল্প নাম ও প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে। 

শুক্রবার সকাল ১১টার মধ্যে দুই গোষ্ঠীকে তিনটি করে বিকল্প নাম ও প্রতীক নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছিলো। পরে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী পায় ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক। দুই গোষ্ঠীই নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে নতুন নাম ও প্রতীক ব্যবহার করবে। 

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তটি স্থায়ীভাবে কার দলীয় নাম বা প্রতীক ব্যবহারের অধিকার রয়েছে, সে বিষয়ে চূড়ান্ত রায় নয়। কমিশনের অন্তর্বর্তী ব্যবস্থাটি আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নেয়া হয়েছে। দুই গোষ্ঠীর দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে মূল বিরোধের নিষ্পত্তির প্রক্রিয়া আলাদাভাবে চলবে। 

এর মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে মমতা গোষ্ঠীর প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেন। তিনি শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পর এ সিদ্ধান্ত নেন। মনোনয়ন প্রত্যাহারের পর নন্দীগ্রামে মমতা গোষ্ঠীর আর কোনো প্রার্থী থাকলো না। 

সঞ্চিতার প্রার্থীতা প্রত্যাহারের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রামে তার গোষ্ঠী আর নির্বাচনে লড়বে না এবং কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে। মমতার ভাষ্য অনুযায়ী, এ সমর্থনের লক্ষ্য বিরোধী ইন্ডিয়া জোটকে শক্তিশালী করা। 

তবে মমতার সমর্থন ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ তাকে একটি পুরোনো হত্যা মামলার সঙ্গে সম্পর্কিত মামলায় গ্রেফতার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে মামলাটি ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন-সংক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। 

মিলন প্রধানের গ্রেফতারের সময় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের নেতারা ঘটনাটির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তবে গ্রেফতারের বিষয়ে পুলিশি পদক্ষেপটি পুরোনো মামলার সঙ্গে সম্পর্কিত বলেই বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এদিকে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের সমালোচনা করেছেন। তার অভিযোগ, উপনির্বাচনের জন্য প্রার্থীরা মনোনয়ন জমা দেয়ার পর দলীয় নাম ও প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা তিনি অগণতান্ত্রিক ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বলে মনে করেন। তিনি জানান, দলীয় নাম ও প্রতীক নিয়ে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে তার গোষ্ঠী।

অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য, কমিশনের নির্ধারিত নতুন নাম ও প্রতীক নিয়েই তারা নির্বাচনে অংশ নেবে। 

নন্দীগ্রামে মমতা গোষ্ঠীর প্রার্থী প্রত্যাহার এবং কংগ্রেসকে সমর্থনের পর আসনটির নির্বাচনী সমীকরণও বদলে গেছে। সেখানে ঋতব্রত গোষ্ঠীর প্রার্থী মহম্মদ এতেশামুল হক, বিজেপির হাসিরানি রথ এবং কংগ্রেসের মিলন প্রধানসহ একাধিক প্রার্থী ছিলেন। মমতা গোষ্ঠীর প্রার্থী সরে যাওয়ায় তাদের সরাসরি প্রার্থিতা থাকছে না। 

সব মিলিয়ে ৬ অক্টোবরের নন্দীগ্রাম উপনির্বাচনের আগে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ নতুন মাত্রা পেয়েছে। দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত, মমতা গোষ্ঠীর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, কংগ্রেসকে সমর্থন এবং এরপরই কংগ্রেস প্রার্থীর গ্রেফতার—একদিনের এসব ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ