Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৩, ৬ মার্চ ২০২৬

অনুসন্ধানে অভিযোগের প্রমাণ মেলেনি

আসিফ মাহমুদের সাবেক পিএসকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি

আসিফ মাহমুদের সাবেক পিএসকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ১১ মাসের অনুসন্ধানের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও প্রমাণ পায়নি বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেন। তিনি জানান, দুর্নীতি ও তদবির-বাণিজ্য সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান শেষে দুদক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ তথ্য জানান মোয়াজ্জেম হোসেন। তিনি দাবি করেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি এবং এ বিষয়ে তাকে একটি নিষ্পত্তিপত্র দেয়া হয়েছে।

মোয়াজ্জেম হোসেন জানান, গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে গঠিত সরকারের দায়িত্ব নেয়ার পর তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পান। প্রথমে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

তিনি আরও দাবি করেন, পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তি তার কাছে তদবির ও ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা শুরু করেন। তবে তিনি অনৈতিক কোনও সুবিধা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়।

মোয়াজ্জেমের ভাষ্য অনুযায়ী, এরই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার তদবির-বাণিজ্যের অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট ছড়িয়ে দেয়া হয়। পরে কয়েকটি জাতীয় দৈনিকেও একই ধরনের অভিযোগ প্রকাশিত হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দুদকের অনুসন্ধান চলাকালে তিনি সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। কিন্তু এ সময়ের মধ্যে তাকে এবং তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়েছে।

মোয়াজ্জেম হোসেন আরও অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তার গ্রামের অন্য এক ব্যক্তির নির্মাণাধীন বাড়িকে তার নামে প্রচার করে সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ফেসবুক পোস্টের শেষে তিনি দুদকের অনুসন্ধান ও নিষ্পত্তি-সংক্রান্ত কিছু নথিও সংযুক্ত করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। সেখানে তিনি লেখেন, তিনি শান্তিতে জীবনযাপন করতে চান এবং ভবিষ্যতে যেন কাউকে এমন মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার হতে না হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে