Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ৭ ডিসেম্বর ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্পদ ও খরচ অনুসন্ধানে দুদক

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্পদ ও খরচ অনুসন্ধানে দুদক
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, কমিশন কখনও ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান শুরু করে না, মূল ভিত্তি হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা।

রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডে অবস্থিত ৬ নম্বর প্লটে সাবেক রাষ্ট্রপতির তিন তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে। রাষ্ট্রপতি দায়িত্ব শেষের পর ২০২৩ সালের এপ্রিল থেকে তিনি সপরিবারে ওই বাড়িতে উঠেছেন।

অভিযোগ অনুযায়ী, বাড়ির দুপাশের রাস্তায় হাঁটার জন্য বাঁধা নির্মাণ, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট স্থাপন করার মাধ্যমে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে।

দুদক বিষয়টি গুরুত্বসহকারে যাচাই করছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৭
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন