Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ৭ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৩, ৭ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেয়ার কোনও বাধ্যতামূলক লিখিত বিধান না থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সৌহার্দ্য দেখিয়ে বিএনপি সে প্রস্তাব দিয়েছে। তিনি মনে করেন, এই প্রস্তাব জামায়াতেরও উদারতার সঙ্গে গ্রহণ করা উচিত।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি নিজেও প্রশিক্ষণার্থী হিসেবে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে সারিতে বসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সংসদ নিয়ে জাতির প্রত্যাশা অনেক বেশি। তাই জাতীয় সংসদকে কার্যকর ও স্মরণীয় করে রাখার জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নন; এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেয়ার একটি প্রচলিত রেওয়াজ রয়েছে এবং সে অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে জাতীয় সংসদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সে অধিবেশন সামনে রেখেই নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?