Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৩, ২৯ জানুয়ারি ২০২৫

আজহারীর ফেসবুক পেজে ফের রেস্ট্রিকশন

আজহারীর ফেসবুক পেজে ফের রেস্ট্রিকশন
ফাইল ছবি

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর ভেরিফায়েড ফেসবুক পেজে আবারও নতুন রেস্ট্রিকশনের কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি নিজেই। 

পোস্টে আজহারী বলেন, বিগত ছয় মাস আগের একটি পোস্টের জের ধরে ফেসবুক তার পেজের রিচ ডাউন করে দিয়েছে। এর আগেও ফেসবুকের রেস্ট্রিকশন ভোগ করলেও এবার পরিস্থিতি আরও জটিল। তিনি লিখেছেন, প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এ বড় প্লাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া।

আজহারী অভিযোগ করেন, ভাষা ও শব্দের বিকৃতি ঘটিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেয়া এখন সহজ নয়। বিশেষ করে নির্যাতিতদের নিয়ে কথা বলা ও বিভিন্ন ইস্যুতে শক্ত অবস্থান নেয়ার কারণেই তার পেজে বারবার রেস্ট্রিকশন আসছে বলে দাবি করেন তিনি।

ফেসবুক থেকে লাস্ট ওয়ার্নিং দেয়া হয়েছে বলেও জানান আজহারী। তিনি বলেন, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। তবে তিনি স্বীকার করেন, প্রতিটি ইস্যুতে কথা বলা বা শক্ত অবস্থান নেয়া তাদের পক্ষে সব সময় সম্ভব হয় না। শুভানুধ্যায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। চাইলেও সব বিষয়ে ইচ্ছামতো বলা বা লেখা সম্ভব নয়।

আজহারী আরও উল্লেখ করেন যে, ফেসবুকের রেস্ট্রিকশন থাকার কারণে তার সাম্প্রতিক প্রকল্প ‘প্রজেক্ট আলফা’ সম্পর্কিত আপডেটগুলো যথাযথভাবে অনুসারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা কম। তবে তিনি নিয়মিত আপডেট পেতে তার অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে যোগ দেয়ার অনুরোধ জানান।

প্রতিটি জুমার নামাজের পর নিয়মিত আপডেট দেয়া হলেও রিচ ডাউন কমায় অনুসারীদের নিজ উদ্যোগে পেজের পোস্টগুলো চেক করার আহ্বান জানান তিনি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ