Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ২৭ মার্চ ২০২৬

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন রূপে সক্রিয়: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন চেহারায় আবারও সক্রিয় হয়ে উঠছে বলে সতর্কবার্তা দিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলো এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলো, সে একই গোষ্ঠী এখন ভিন্ন মোড়কে রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনোভাবেই স্বাধীনতাবিরোধী অপশক্তিকে ছাড় দেয়া যাবে না। দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর যেকোনোও আঘাত প্রতিহত করতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে দলের চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বে মর্যাদার সঙ্গে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
বিশ্বকাপ ফাইনালের আগে বাংলাদেশজুড়ে আর্জেন্টিনা উন্মাদনা
প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম
নিকৃষ্ট মানুষই আওয়ামী লীগ করে, ভদ্রলোক নয়: জ্বালানিমন্ত্রী
গণভোট ব্যর্থ হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত আমির
মার্কিন হামলার জেরে ইসলামাবাদ সমঝোতার প্রতিশ্রুতি স্থগিত ইরানের
নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম