Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৬, ১১ মার্চ ২০২৫

৯৬টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে সুপারিশ

৯৬টি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে সুপারিশ
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে সুপারিশ করেছে পর্যবেক্ষক নীতিমালা সংস্কার উপ-কমিটি। 

মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। 

এদিকে আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করতে হলে পোস্টাল ব্যালটের পরিবর্তে প্রক্সি ভোটে যেতে হবে আর এটি বেশ কিছু দেশে আছে এমন কথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে ভোট নেয়া সম্ভব একজন প্রবাসীর।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। পদ্ধতিগুলো হলো- সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। 

আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে মনে করছে কমিশন বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ।

প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে ইসি- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো রাজি হলে বর্তমান আইনের পরিবর্তন করতে হবে।

এ যাবতকালে নির্বাচনের সঙ্গে যুক্ত এবং কারাবন্দিরা ভোট দিতে পারলেও পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেননি। ৫ আগস্টের পর পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করায় এ নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দিতে পারবেন তা নিয়ে ইসি একটি কমিটি গঠন করে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ