Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৪, ৭ মে ২০২৫

পাক-ভারত উত্তেজনায় জাতীয় ঐক্যের ডাক আসিফ-হাসনাতের

পাক-ভারত উত্তেজনায় জাতীয় ঐক্যের ডাক আসিফ-হাসনাতের
ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই বাংলাদেশের দুই নেতা দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৭ মে) ভোরে ফেসবুকে দেয়া বার্তায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।

একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

এদিকে বুধবার ভোরে ভারত পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় দুটি মসজিদসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান জানিয়েছে, এতে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

জবাবে পাকিস্তান বিমানবাহিনী ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাশাপাশি একটি ভারতীয় সেনা সদরদপ্তর ধ্বংস করার কথাও জানিয়েছে তারা।

ভারতের দাবি, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে এ অভিযান চালিয়েছে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালানোর জন্য। তারা বলেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতেই এ হামলা হয়েছে।

এ পরিস্থিতির প্রভাব পড়ে আকাশপথেও। মঙ্গলবার রাতে পাকিস্তানের আকাশপথ অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট—তুর্কিশ এয়ারলাইনসের TK-712 এবং কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানকে সংযম দেখাতে এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান