Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩০, ২৫ জুলাই ২০২৫

আইসিইউতে ৮ জন, চিকিৎসায় সহযোগিতায় আন্তর্জাতিক দল; মৃতের সংখ্যা নি

বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক ৬

বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪২ জন, আশঙ্কাজনক ৬
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ৮টার পর এক সংবাদ ব্রিফিংয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, গত দুই দিনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ জন রোগীর মধ্যে ১৩ জনের অবস্থার উন্নতি হয়েছে। তাঁদের অনেককেই অল্প কিছুদিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হতে পারে।

অধ্যাপক নাসির উদ্দিন বলেন, "পোড়া রোগীদের অবস্থা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বর্তমানে সিভিয়ার ক্যাটাগরির ১৩ রোগীর মধ্যে কয়েকজনের অবস্থার উন্নতি হতে পারে বলে আমরা আশা করছি।"

এ ছাড়া বর্তমানে ৮ জন রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসা-পরিকল্পনা প্রসঙ্গে অধ্যাপক নাসির উদ্দিন জানান, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে প্রতিটি চিকিৎসাবিষয়ক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চীন থেকে আগত চিকিৎসক দলের সঙ্গেও শুক্রবার একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে রক্ত বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। আর্থিক সহায়তার প্রয়োজনীয়তাও নেই, কারণ চিকিৎসা সংক্রান্ত সব খরচ সরকারই বহন করছে।

গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ৩১ জনের মৃত্যুর এবং ১৬৫ জনের আহত হওয়ার তথ্য দেয়।

পরে আহতদের মধ্যে আরো তিনজনের মৃত্যু হলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪।

তবে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্নতা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার হালনাগাদ তথ্যে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নিহতের সংখ্যা ২৯ জন। পরবর্তী সময়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরো দুইজনের মৃত্যু হলে সংখ্যা দাঁড়ায় ৩১।

অন্যদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ২২ জন নিহত হন এবং পরবর্তীতে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। তাদের হিসাব অনুযায়ী, মোট মৃতের সংখ্যা ২৪।

এমতাবস্থায় ঘটনাটির প্রকৃত প্রাণহানির সংখ্যা নির্ধারণে সমন্বিত হালনাগাদ চূড়ান্ত প্রতিবেদন এখনো প্রত্যাশিত।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮