Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ২ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: বাংলাদেশের কূটনৈতিক বিজয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: বাংলাদেশের কূটনৈতিক বিজয়
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে বাংলাদেশ একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ অর্জনের জন্য দেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় এ সাফল্য একটি সুদৃঢ় কূটনৈতিক বিজয়। ২০ শতাংশ শুল্কে সমঝোতা পূর্বাভাসের চেয়ে ১৭ পয়েন্ট কম। যা বাংলাদেশের আলোচক দলের কৌশলগত প্রজ্ঞা ও নিষ্ঠার স্পষ্ট প্রমাণ।

দীর্ঘ আলোচনার ফল সফল সমঝোতা

ড. ইউনূস জানান, দেশের আলোচক দল টানা ছয় মাস ধরে নিরলসভাবে কাজ করেছে। আলোচনায় শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কিত জটিল বিষয়গুলোও দক্ষতার সঙ্গে সমাধান করা হয়েছে।

প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ন

বিবৃতিতে তিনি বলেন, এ চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ন রেখেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সহজতর হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত হয়েছে।

বৈশ্বিক অবস্থানকে সুদৃঢ় করার মাইলফলক

ড. ইউনূস এ অর্জনকে বাংলাদেশের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 

এ চুক্তি শুধু তাৎক্ষণিক সাফল্য নয়, এটি ভবিষ্যতের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দ্রুত প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে নতুন গতি এনে দিয়েছে।

উজ্জ্বল ভবিষ্যতের প্রতিচ্ছবি

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এখন আরও উজ্জ্বল। এ অর্জন জাতির অদম্য সাহস, দৃঢ়তা এবং শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতির উজ্জ্বল প্রতিচ্ছবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার