Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২০, ২৫ আগস্ট ২০২৫

অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়

অস্ত্র উদ্ধারে মিলবে পুরস্কার, গোপন থাকবে তথ্যদাতার পরিচয়
ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, পিস্তল বা শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, সাবমেশিনগান (এসএমজি) উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার এবং লাইট মেশিনগান (এলএমজি) উদ্ধারে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এছাড়া প্রতি গুলির জন্য ৫০০ টাকা করে দেয়া হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, কেউ আত্মীয় পরিচয়ে সুবিধা নিতে এলে তাৎক্ষণিক জানাতে হবে।

গাজীপুরে পুলিশ কমিশনারের যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ নিয়ে আইজিপি আলোচনা করেছেন এবং কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

ভারতে আটক হওয়া এক পুলিশ কর্মকর্তাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের সহযোগিতায় দ্রুত তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এছাড়া বিজিবি-বিএসএফের মধ্যে আসামি বিনিময়ের চুক্তি আছে, সেটিও ব্যবহার করা হবে।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলের ওপর। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮