Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৯, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় রিপোর্টের নির্দেশ

দায়িত্ব থেকে সরানো হলো জিএমপি কমিশনার নাজমুলকে

দায়িত্ব থেকে সরানো হলো জিএমপি কমিশনার নাজমুলকে
মো. নাজমুল করিম খান। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনারের পদ থেকে সরানো হয়েছে মো. নাজমুল করিম খানকে। সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেয়া হয়। আদেশ অনুযায়ী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে মঙ্গলবার আপনাকে পুলিশ সদর দফতরে রিপোর্ট করতে হবে।

গত বছরের ১১ নভেম্বর নাজমুল করিম জিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পান। চলতি বছরের ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ

গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি পুলিশ সদর দফতরের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, জিএমপি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ ও ধর্ষণের ঘটনা বেড়েছে। সন্ধ্যার পর সড়কে আতঙ্ক বিরাজ করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দিনের বেলায়ও ছিনতাই হচ্ছে, কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নীরব ভূমিকা পালন করছেন। অভিযোগ রয়েছে, তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করেন।

উড়ালসড়ক একমুখী করে দেয়ার অভিযোগ

প্রতিবেদনে নাজমুল করিমের বিরুদ্ধে আরেকটি বিতর্কিত আচরণের কথাও উঠে আসে। জানা গেছে, কমিশনার প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকার উড়ালসড়ক একমুখী করে দেয়া হতো। এতে ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকতো। একইভাবে ঢাকায় ফেরার সময় গাজীপুরের ভোগড়া এলাকায় উড়ালসড়ক একমুখী করা হতো, ফলে গাজীপুরমুখী যান চলাচল ব্যাহত হতো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত