Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

সংশোধনী পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে 

একক প্রার্থী আসনে ‘না’ ভোটসহ আরপিও সংশোধনী চূড়ান্ত

একক প্রার্থী আসনে ‘না’ ভোটসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোটসহ একগুচ্ছ সংশোধনী আনা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, সংশোধনীগুলো আইন মন্ত্রণালয়ে খতিয়ে দেখা হবে এবং পরে গেজেট আকারে প্রকাশ করা হবে।

সংশোধনীর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো:

  • সরকার ও ইসির মধ্যে মতবিরোধে ইসির চাহিদার প্রাধান্য নিশ্চিত করা।
  • তফসিল ঘোষণার ৪৫ দিন আগে প্রশাসন ও পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা।
  • সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন অমান্য করলে শাস্তি প্রদানের ক্ষমতা ইসিকে প্রদান।
  • দুইজন প্রার্থী সমান ভোট পেলে লটারি প্রথা বাদ দিয়ে পুনঃভোট নেয়া।
  • প্রার্থীদের জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ।
  • ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি।
  • নির্বাচনি ব্যয় তদারকি কমিটি গঠন।
  • দলের নির্বাচনি আয়-ব্যয় ওয়েবসাইটে প্রকাশ।
  • প্রতীক বরাদ্দের আগে মামলার নিষ্পত্তি।
  • হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরও ব্যবস্থা গ্রহণ।
  • মিথ্যা অভিযোগ প্রদানে মামলা।

এই সংশোধনীগুলো নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান