Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২৫

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, দুজন গুলিবিদ্ধ

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, দুজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় রাহুল (২২) ও মনির (২৫) নামে দুজন গুলিবিদ্ধ হন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধদের নিয়ে আসা পথচারীরা জানিয়েছে, রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একজনের ডান হাতে ও অন্যজনের বাম হাতে গুলি লাগে। বর্তমানে তারা চিকিৎসাধীন।

এর আগে সন্ধ্যা ৭টার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরও আগে গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত