Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ১২ অক্টোবর ২০২৫

প্রতীকের সংখ্যা বাড়ানো-কমানোর ক্ষমতা কমিশনের

‘শাপলা’ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি

‘শাপলা’ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন চাইলে রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দ প্রতীকের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে। তবে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা’ যুক্ত করার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন,

যদি কোনও রাজনৈতিক দল নিবন্ধন পায়, তাহলে তাকে আমাদের নির্ধারিত প্রতীক তালিকা থেকেই প্রতীক নিতে হয়। এনসিপি যে ‘শাপলা’ প্রতীকটি চেয়েছিলো, সেটি আমাদের তালিকায় নেই—তাই এখনই সেটি দেয়া সম্ভব হয়নি।

তিনি আরও যোগ করেন, কমিশনের এখতিয়ার আছে প্রতীকের সংখ্যা পুনর্বিন্যাস করার। প্রয়োজনে আমরা সংখ্যা বাড়াতে বা কমাতে পারি। তবে নতুন প্রতীক যুক্ত করার আগে কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও গেজেট প্রকাশ প্রয়োজন।

এর আগে সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিইসি বলেন, আগামী নির্বাচনে প্রশাসনিক স্বচ্ছতা ও মাঠপর্যায়ের সমন্বয় নিশ্চিত করা হবে। তিনি স্থানীয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে—সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন আয়োজন করা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেই লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প