Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৪ অক্টোবর ২০২৫

প্রতিনিধিত্ব করবেন লুৎফে সিদ্দিকী

রাজনৈতিক ব্যস্ততায় প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

রাজনৈতিক ব্যস্ততায় প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তিনি রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেয়ার কথা ছিলো। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র ‘সবার দেশকে’ জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক ব্যস্ততার কারণে ড. ইউনূস শেষ মুহূর্তে এ সফর বাতিলের সিদ্ধান্ত নেন। তার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি এখন সরকারের প্রধান অগ্রাধিকার। এ ব্যস্ততার মধ্যেই প্রধান উপদেষ্টার সৌদি সফর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফরকে ঘিরে প্রস্তুতি চলছিলো।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও অনুষ্ঠিত হয়েছিলো এবং প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণেই এ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে ধরা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকেরা অংশ নেন।

প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও এ সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার