Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১৯ অক্টোবর ২০২৫

অন্তর্বর্তী সরকারের ঘোষণা

‘অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক পদক্ষেপ’

‘অগ্নিকাণ্ডে নাশকতার প্রমাণ মিললে তাৎক্ষণিক পদক্ষেপ’
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতা বা অগ্নিসংযোগের কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৮ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ সতর্ক বার্তা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন স্থানে সংঘটিত বড় অগ্নিকাণ্ড নিয়ে জনগণের উদ্বেগ সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষায় কাজ করছে।

সরকার আরও জানায়, যদি কোনও ধ্বংসাত্মক কার্যকলাপ বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেয়া হবে। কোনও অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানিমূলক আচরণকে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়া ব্যাহত করতে দেয়া হবে না।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি এ অগ্নিকাণ্ডগুলো কোনও পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে, যার উদ্দেশ্য আতঙ্ক সৃষ্টি ও বিভাজন ছড়ানো, তবে তারা সফল হবে কেবল তখনই—যখন আমরা ভয়ের কাছে পরাজিত হবো। বাংলাদেশের জনগণ অতীতেও বহু সংকট মোকাবিলা করেছে; এবারও ঐক্য, ধৈর্য ও দৃঢ় মনোভাব নিয়ে আমাদের নতুন গণতান্ত্রিক পথচলায় যেকোনো হুমকির জবাব দেয়া হবে।

অন্তর্বর্তী সরকার সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, আমরা ভীত নই—আমরা ঐক্যবদ্ধ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী