Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৯, ১১ নভেম্বর ২০২৫

আ.লীগের নাশকতা ঠেকাতে রাজপথে বিএনপি

আ.লীগের নাশকতা ঠেকাতে রাজপথে বিএনপি
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে রাজপথে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই উত্তরা, বনানী, গুলশান, মিরপুর, মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।

সকাল ১০টা থেকে উত্তরা ৬, ১০ ও ১২ নম্বর সেক্টরসহ বিভিন্ন স্পটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস রুখতে বিএনপি রাজপথে আছে এবং থাকবে।

রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও আজিমপুর এলাকাতেও দিনভর একই চিত্র দেখা গেছে। বিভিন্ন স্থানে ছোট ছোট মিছিল, গণজমায়েত ও তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির নেতারা অভিযোগ করেন, সোমবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও ট্রেনে অগ্নিকাণ্ড ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এসব নাশকতার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেই বিএনপি রাজপথে নেমেছে।

নেতারা আরও জানান, জনগণের জানমাল ও গণতন্ত্র রক্ষায় বিএনপি শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান অব্যাহত রাখবে। তারা বলেন, সন্ত্রাস ও দমননীতির জবাব রাজপথেই দেয়া হবে।

দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত