Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ১৩ নভেম্বর ২০২৫

একই দিনে নির্বাচন ও গণভোট

জুলাই সনদের চার সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’–‘না’ ভোট

জুলাই সনদের চার সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’–‘না’ ভোট
ছবি: সবার দেশ

জুলাই সনদ বাস্তবায়নের চারটি মূল বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে নাগরিকরা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে সংবিধান সংস্কারসংক্রান্ত প্রস্তাবগুলোর প্রতি তাদের মতামত জানাবেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের পাশাপাশি এই গণভোটের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পুনর্গঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।

প্রধান উপদেষ্টা জানান, জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে সংবিধান সংস্কার সম্পর্কিত চারটি বিষয়ে ভোট নেওয়া হবে। প্রশ্নটি হবে এভাবে—

আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?

গণভোটে অন্তর্ভুক্ত চারটি প্রস্তাব হলো—

  • নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।
  • আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন বাধ্যতামূলক হবে।
  • সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার শক্তিশালীকরণসহ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ৩০টি প্রস্তাব বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।
  • জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, 

গণভোটের দিন এ চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ভোটাররা তাদের ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত প্রদান করবেন। জনগণের সিদ্ধান্তই হবে রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত নির্দেশনা।

সরকারি সূত্রে জানা গেছে, গণভোটের ব্যালট ও ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বাচন কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা