Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৩ অক্টোবর ২০২৫

‘সাংবিধানিক আদেশ জারি’ হলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

‘সাংবিধানিক আদেশ জারি’ হলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ‘সাংবিধানিক নিশ্চয়তা’ পাওয়ার পরই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন ঘোষণা দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, এ নিশ্চয়তা দিতে হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে— প্রেসিডেন্টের এ বিষয়ে কোনো ক্ষমতা নেই।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

তিনি বলেন, 

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা শুরু থেকেই বলেছি— শুধু কাগুজে প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবিক নিশ্চয়তা চাই। সে নিশ্চয়তা হবে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে, যা সরকার প্রধান হিসেবে ড. ইউনূস জারি করবেন। প্রেসিডেন্টের এ ধরনের আদেশ জারির অধিকার নেই।

নাহিদ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার বৈধ ধারক এখন কেবল ড. মুহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট চুপ্পুর সে বৈধতা নেই। তাই যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে, সেটি তিনিই করবেন— সেটির আইনি ও রাজনৈতিক যুক্তি আমরা উনার কাছে ব্যাখ্যা করেছি।

তিনি জানান, নোট অফ ডিসেন্ট বা ‘ভিন্নমত নোট’ বিষয়েও তারা অবস্থান পরিষ্কার করেছেন। নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না— এ ব্যাপারে সবাই একমত। জুলাই সনদের মূল প্রস্তাবনাগুলোই গণভোটে যাবে। জনগণ গণভোটের মাধ্যমে তা অনুমোদন করলে পরবর্তী সংসদ একটি সংস্কারকৃত নতুন সংবিধান প্রণয়ন করবে, বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, বৈঠকে তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায়, বর্তমান নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে গিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। কিছু দলের প্রতি সহানুভূতিশীল, আবার অন্যদের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে। এর ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, 

নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়, তবে দায় সরকারের ওপরই বর্তাবে। তাই আমরা মনে করি— এ মুহূর্তে নির্বাচন কমিশনের পুনর্গঠন জরুরি।

এর আগে বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান এনসিপির শীর্ষ চার নেতা। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা