Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ০৯:৩৯, ৮ নভেম্বর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বা চার্টার বাস্তবায়নের আগ পর্যন্ত তার দল নির্বাচনে অংশ নেবে না। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন— সনদে কোনও মতভেদের সুযোগ নেই, যা ঐকমত্যে গৃহীত হয়েছে সেটিই কার্যকর হবে, বাকিটা জনগণই নির্ধারণ করবে।

শুক্রবার (৭ নভেম্বর) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরাম (ইউটিএফ)-এর আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা চাই জুলাই সনদের বাস্তবায়ন প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে সম্পন্ন হোক। আশা করছি আসন্ন জাতীয় নির্বাচন সে সনদের আইনি কাঠামোর মধ্য দিয়েই অনুষ্ঠিত হবে, যা ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটাবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি সংসদ ও সংস্কার পরিষদ চাই যেখানে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিত্ব থাকবে। তবেই জুলাই সনদের চেতনা বাস্তবে রূপ নেবে।

নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আনুষ্ঠানিক আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই জারি করতে হবে। নির্বাচনের আগে আমাদের প্রথম অগ্রাধিকার হলো গণভোট— জনগণের মতামতের ভিত্তিতে সনদকে বৈধতা দেয়া।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তারা আসন্ন সংসদে প্রতিনিধিত্ব পাবেন। সে সংসদ থেকেই একটি সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা নতুন সংবিধান প্রণয়নের দায়িত্ব নেবে।

শিক্ষকদের ভূমিকার প্রসঙ্গে নাহিদ বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের অবদান জাতি কখনও ভুলবে না। গত ১৬ বছর ধরে শিক্ষাক্ষেত্রে পদোন্নতি নির্ধারিত হয়েছে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে— যা ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রেখেছিলো। ব্যক্তিমন ও সামাজিক চেতনার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ দূর করা সম্ভব নয়।

আলোচনা সভায় অধ্যাপক মো. সিরাজুল ইসলামকে আহ্বায়ক এবং অধ্যাপক শামীম হামিদিকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের (ইউটিএফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন এবং অধ্যাপক সিরাজুল ইসলাম ইউটিএফ ঘোষণাপত্র পাঠ করেন।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা