Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চায় জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট চায় জামায়াত
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আগামী নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গণভোটের মাধ্যমেই সনদকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ দাবি জানান।

তাহের বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি—সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন সবচেয়ে জরুরি হলো এর আইনি ও সাংবিধানিক বাস্তবায়ন। নির্বাচনের আগে যে সংস্কারগুলো দরকার, তা নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে।

তিনি জানান, বৈঠকে জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে সরকারের নির্বাহী আদেশ জারি নিয়েও আলোচনা হয়েছে।

বিএনপির অবস্থান নিয়ে তিনি বলেন, 

গণভোটের বিষয়ে বিএনপি জনচাপের মুখে রাজি হয়েছে, কিন্তু নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব দিয়ে জটিলতা সৃষ্টি করছে। মূল বিষয় হলো গণভোট—এর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা চাই নভেম্বরের শেষেই গণভোট হোক, পরে যথেষ্ট সময় থাকবে জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য।

জামায়াতের এ নেতা সতর্ক করে বলেন, নির্বাচনের দিন গণভোট করলে আইনগত জটিলতা তৈরি হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণের জন্য কিছু অতিরিক্ত ব্যয় হলেও গণভোট আগে করতেই হবে।

বৈঠকে প্রশাসনে সংস্কারের দাবি তোলে জামায়াত। তাহের বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি—প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের প্রভাবাধীন। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই দ্রুত প্রশাসনিক রদবদল প্রয়োজন।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি বলেন, এ বিষয়ে আলাদা কোনওে আলোচনা হয়নি, তবে আমাদের অবস্থান পরিষ্কার—বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে, যদি তারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারে।

বৈঠকে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা