Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ৯ নভেম্বর ২০২৫

১৩ নভেম্বরই হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর

১৩ নভেম্বরই হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা: প্রসিকিউটর
ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের তারিখ ঘোষণায় কোনও অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর এম এইচ তামিম। তিনি বলেন, রাজনীতিতে যা–ই ঘটুক না কেনো, ১৩ নভেম্বরই শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রসিকিউটর আরও বলেন, তবে ওই দিন সরাসরি রায় ঘোষণা করা হবে না, বরং কবে রায় ঘোষণা হবে সে তারিখ নির্ধারণ করা হবে।

জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকাজ অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণের জন্যই ১৩ নভেম্বর দিনটি নির্দিষ্ট করে রেখেছেন ট্রাইব্যুনাল।

এদিকে আজ রাজধানীর চানখাঁরপুলে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ৬ জনকে হত্যা মামলায় পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা ও আরও দুইজন সাক্ষী।

এর আগে ২ নভেম্বর ১৩তম দিনের শুনানিতে সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ পরিদর্শক রোকনুজ্জামান এবং উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স সাক্ষ্য দেন। তারা মামলার আলামত ও প্রমাণ সামগ্রীর ফরেনসিক বিশ্লেষণের বিস্তারিত বর্ণনা দেন। পরে তাদের জেরা করেন পলাতক চার আসামির রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার আসামিদের পক্ষের আইনজীবীরা।

মামলাটিতে এ পর্যন্ত মোট ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজকের শুনানিতে গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন জানিয়েছে, সব সাক্ষ্য ও জেরা সম্পন্ন হওয়ার পর বিচারক প্যানেল আগামী ১৩ নভেম্বর পরবর্তী ধাপ নির্ধারণ করবেন—যার মাধ্যমে শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন চূড়ান্ত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ৫
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট