Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ১২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০২:১২, ১২ ডিসেম্বর ২০২৫

৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি

৬৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সিইসি এ এম এম নাসির উদ্দীন প্রজ্ঞাপন প্রকাশ করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা–চট্টগ্রাম–খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কিছু আসন এবং খুলনা নগরের একটি আসন ছাড়া বাকি সব আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার ডিসি।

ঢাকা মহানগরীর ক্ষেত্রে, ঢাকা–১৩ ও ১৫ ব্যতীত অন্যান্য আসনে দায়িত্বে থাকবেন ঢাকার বিভাগীয় কমিশনার। ঢাকা–১৩ ও ১৫ নম্বর আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের ঢাকা আঞ্চলিক কর্মকর্তা। বাকি ঢাকা জেলার আসনে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট ডিসি।

চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম–৪, ৫, ৮, ৯ ও ১০ নম্বর আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম–১১ আসনে দায়িত্বে থাকবেন ইসির চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। বাকি আসনগুলোর দায়িত্ব জেলা প্রশাসকের ওপর থাকবে।

খুলনা–৩ আসনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

এছাড়া, আদালতের রায়ের প্রেক্ষিতে বাগেরহাটের চারটি ও গাজীপুরের পাঁচটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে সংশোধিত গেজেটও প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ