Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ১৮ ডিসেম্বর ২০২৫

দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো: প্রধান বিচারপতি

দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাম্প্রতিক রাজনৈতিক-সামাজিক আন্দোলনের অন্যতম উজ্জ্বল মুখ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর লড়াইয়ে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং কয়েকদিন ধরে সেখানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিলো।

হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এক শোকবার্তায় তিনি জানান—শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুর মধ্য দিয়ে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো।

প্রধান বিচারপতি বলেন, তরুণদের আন্দোলন, ন্যায়বিচারের দাবি এবং সামাজিক ন্যায়ের পক্ষে হাদির স্পষ্ট অবস্থান তাকে বিশেষভাবে পরিচিত করে তুলেছিল। তার মৃত্যু জাতীয় জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করবে।

বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা, নিপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য আলোচনায় ছিলেন। তার মৃত্যু ঘিরে রাজনীতি, নাগরিক আন্দোলন ও গণমাধ্যমমহলে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা