Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ১৬ ডিসেম্বর ২০২৫

এ হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত

হাদির ওপর হামলায় জড়িতদের ছাড় নয় : ড. ইউনূস

হাদির ওপর হামলায় জড়িতদের ছাড় নয় : ড. ইউনূস
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এ ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তারা যেখানেই থাকুক না কেনো—কাউকেই ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ভাষণের শুরুতেই তিনি আবেগঘন কণ্ঠে বলেন, বিজয়ের এ আনন্দের দিনে তিনি জাতির সামনে উপস্থিত হয়েছেন গভীর ব্যথিত হৃদয় নিয়ে।

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়। এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

তিনি জানান, হামলার পর থেকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাদির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করছে। তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এ ঘটনাকে কোনও বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখছে না। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত ও আইনি প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

ড. ইউনূস আরও বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি ও সন্ত্রাসী গোষ্ঠীর এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ছড়িয়ে বা রক্ত ঝরিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা থামানো যাবে না।

ভাষণে তিনি দেশবাসীর প্রতি সংযম ও সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, অপপ্রচার ও গুজবে কান দেয়া যাবে না। যারা দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কখনো এ দেশের পবিত্র মাটিতে ফিরে আসতে পারবে না। জনগণের ঐক্য ও গণতান্ত্রিক শক্তির কাছেই তারা বারবার পরাজিত হবে।

ভাষণের শেষাংশে তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য স্মরণ করে বলেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লড়াই কখনো শেষ হয় না। এ লড়াইয়ে সরকার ও জনগণ একসঙ্গে থেকে সব ষড়যন্ত্র রুখে দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন
মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল কেনো অবৈধ হবে না: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকারের আমলের মামলা যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
আসাদুজ্জামান নূরের জামিন, হত্যা মামলায় আবেদন খারিজ
এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
বিশ্বকাপ দেখেই মিলবে ৫০ হাজার ডলার!
হরমুজ ইস্যুতে ফের পিছু হটলেন ট্রাম্প, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত
ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন
কোরবানির হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: কঠোর হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর
গ্রেফতারের নির্দেশেও থামছে না পশ্চিমবঙ্গের ভোট-পরবর্তী সহিংসতা
নারায়ণগঞ্জে র‍্যাবের তিন সদস্য রামদা-চাপাতি হামলার শিকার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল তিতুমীর কলেজ
মুহসীন হলে ব্যানার ঘিরে উত্তেজনা, ছাত্রদল–শিবির মুখোমুখি