Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২২:৩৭, ১৮ ডিসেম্বর ২০২৫

শাহাদাত বরণ করেছেন ওসমান হাদি

শাহাদাত বরণ করেছেন ওসমান হাদি
ছবি: সংগৃহীত

ঢাকার বিজয়নগর এলাকায় গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজে জানানো হয়েছে। 

ঘটনা ঘটে রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ কার্যক্রমের সময়, যেখানে চলন্ত মোটরসাইকেল থেকে আগত দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং গুলি তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তাকে গুরুতর অন্তরগত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার ও প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়েছিলো। 

হাদির চিকিৎসা চলাকালে তার শারীরিক অবস্থা দীর্ঘক্ষণ সঙ্কটাপন্ন ছিলো এবং সিঙ্গাপুরে অস্ত্রোপচার ও লাইফ সাপোর্টে থাকাকালীন আজ রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

ঘটনার পর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে, মামলায় প্রাথমিক গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চলছে, এবং তদন্তকারী এফআরসহ বিভিন্ন বিভাগ এ হত্যাকাণ্ডের পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখছেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ