Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০২, ১৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:০৪, ১৭ ডিসেম্বর ২০২৫

অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার সন্ধ্যায় হাদিকে দেখতে হাসপাতালে পৌঁছান।

রাত ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ফোনে কথা বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে। তিনি হাদির চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং দেন এবং জানান—হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা পরে প্রেস উইংয়ের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বার্তা পাঠান। তিনি জনগণকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এ অবস্থায় কোনও গুজব বা বিভ্রান্তি ছড়ানো অচল। বরং জাতীয়ভাবে একসঙ্গে হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানান তিনি।

শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে ইনকিলাব মঞ্চের রাজনৈতিক অভিযানে অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন। সাম্প্রতিক হামলার পর তাকে দ্রুত সিঙ্গাপুরে স্থানান্তর করে বিশেষায়িত চিকিৎসা শুরু করা হয়।
দেশের রাজনৈতিক অঙ্গনে তার অবস্থা নিয়ে ব্যাপক দুশ্চিন্তা তৈরি হয়েছে। এখন দৃষ্টি হাসপাতালের পরবর্তী ঘোষণা ও চিকিৎসকদের সিদ্ধান্তে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ