Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৫

সারাদেশে ভাঙচুর-আগুন-মিছিলের ঝড়

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারা বাংলাদেশ ক্ষোভে ফেটে পড়েছে। রাজধানী থেকে জেলা-উপজেলা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মহাসড়ক – সর্বত্র ক্ষুব্ধ ছাত্র-জনতার ঢল নেমেছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, উত্তপ্ত স্লোগানে দেশ উত্তাল। হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাবি তুলে জনতা রাজপথ দখল করেছে।

রাজধানীতে পত্রিকা অফিসে হামলা: প্রথম আলো-ডেইলি স্টার লক্ষ্য

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোটা নিয়ে ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে। এ হামলায় রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

নরসিংদী, কুষ্টিয়া, গাজীপুরে সড়ক অবরোধ ও আগুন

নরসিংদীতে শিক্ষা চত্বর থেকে শুরু বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে নরসিংদী বাজারে শেষ হয়। আওয়ামী লীগের সাবেক এমপি মোসলেহ উদ্দিনের ম্যুরাল ভাঙা হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।

কুষ্টিয়ায় বড়বাজার থেকে মিছিল কুষ্টিয়া মডেল থানার সামনে অবস্থান নেয়। মজমপুর রেলগেটে আগুন জ্বালিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করা হয়। দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকে।

গাজীপুরে এনসিপি টঙ্গী পূর্ব-পশ্চিম থানা কমিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেইট অবরোধ করে মিছিল করে। রাত ১১টা ১৫ মিনিটে উভয় লেন বন্ধ হয়ে যায়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তাল স্লোগান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়া মোড় থেকে মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে শেষ হয়। ‘হাদি ভাইয়ের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো, যে ভারত খুনি পালায়, সে ভারত ভেঙে দাও’ স্লোগানে ক্যাম্পাস গমগম করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘খুনি হাসিনা ভারতে কেন’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি যাদের মামা বাড়ি’ স্লোগান দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে, যাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদ মিনারে সমাবেশ হয়।

অন্যান্য জেলায় প্রতিবাদের ঝড়

গাইবান্ধায় বাস টার্মিনালে সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালানো হয়। ফরিদপুরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, জামালপুরে তিন পয়েন্টে টায়ার পোড়ানো, বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ। সাতক্ষীরায় মোড়ে মিছিল, কিশোরগঞ্জে শহীদি মসজিদ থেকে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও, শেরপুর ও জয়পুরহাটে এনসিপির নেতৃত্বে মিছিল, কক্সবাজারে সড়ক অবরোধ।

বক্তারা একইসঙ্গে বলছেন, হাদি অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন, তার হত্যা পরিকল্পিত। বিচার না হলে আন্দোলন বিস্তার লাভ করবে। গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন, এ খবরে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ