Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস 

হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস 
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। ওই ঘটনার পর ভারতীয় সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগের সুর আরও তীব্র হয়েছে। এর মধ্যে নতুন বিতর্ক সৃষ্টি করে বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সারজিস লেখেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে হাদির হত্যাকারীদের ফেরত আনা। তিনি দাবি করেন— যতক্ষণ পর্যন্ত ভারত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফেরত না দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে।

শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে ইতোমধ্যে বিক্ষোভ, স্লোগান, সড়ক অবরোধসহ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং বিভিন্ন মোড়ে হাজারো বিক্ষুব্ধ তরুণ রাতজুড়ে বিক্ষোভে অংশ নেয়।

হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল আরোহীদের গুলিতে মাথায় আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ