Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ১৯ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা

‘হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি’

‘হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি’
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতের জাতির উদ্দেশ্যে দেয়া জরুরি ভাষণে তিনি মৃত্যুসংবাদটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বলেন, তিনি জাতির সামনে হাজির হয়েছেন অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ নিয়ে—সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির এ নেতাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ভাষণে ইউনূস বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আরও জানান, কয়েক মুহূর্ত আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে মৃত্যুসংবাদটি জানান। ইউনূস এ মৃত্যুকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিকের বিদায়’ বলে উল্লেখ করেন এবং দোয়া করেন—মহান আল্লাহ যেন তাকে শহিদ হিসেবে কবুল করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, গণতান্ত্রিক সংগ্রাম এবং ক্ষমতার প্রশ্নে জনগণের প্রত্যাশার জায়গায় এক বিশাল শূন্যতা তৈরি করল। এ মৃত্যুতে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হলো—বলেন তিনি।

ড. ইউনূস তার ভাষণে হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি শোকসন্তপ্ত স্ত্রী ও নতুন সন্তানের নিরাপত্তা–বিষয়ক উদ্বেগ বুঝতে পারেন। তিনি হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী হিসেবে আলোচনায় আসেন এবং ভারতের ভূ-রাজনৈতিক আধিপত্য, দুর্নীতি ও ক্ষমতাবানদের বিরুদ্ধে ধারালো বক্তব্য দিয়ে জনসমর্থন অর্জন করেন। তার ওপর সশস্ত্র হামলা, মাথায় গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী সময়ে সিঙ্গাপুরে স্থানান্তরের পুরো প্রক্রিয়াটি নিয়ে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ চলছে।

হাদির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ, শোক, ক্ষোভ ও প্রতিশোধের দাবিতে বিস্ফোরণ ঘটেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় রাতেই বিক্ষোভ শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক