Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন

হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। খবর ছড়িয়ে পড়ার পরপরই তার সমর্থকেরা রাতেই সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

বন্দরনগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সমর্থকদের একটি বড় দল অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। সেখান থেকে রাত প্রায় ১১টার পরে ছাত্র–জনতার ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি সরাসরি আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনের সামনে গিয়ে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাসার সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে বিক্ষোভকারীরা প্রথম আক্রমণ শুরু করে। এরপর তারা বাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। ঘটনার সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং আশপাশের মানুষ নিরাপদ স্থানে সরে যায়।

পাঁচলাইশ থানার ওসি সংক্ষেপে জানান, তারা ঘটনাস্থলে ব্যস্ত আছেন এবং পরে বিস্তারিত জানানো হবে।

হাদির মৃত্যুর প্রতিবাদে ফটিকছড়ির বিবিরহাট এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে ছাত্র–জনতার ব্যানারে একদল যুবক চট্টগ্রাম–খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তরুণ সমর্থকদের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়ে উঠছে, এবং বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
ছাত্রদলে নতুন নেতৃত্বের অপেক্ষা, ক্লিন ইমেজের নেতৃত্বে জোর
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি
জবি ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে: ভিসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি
বেনাপোল ইমিগ্রেশনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আটক