Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির মুখ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংক্ষিপ্ত শোকবার্তায় বলা হয়েছে—

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় হাদির মাগফিরাত কামনা করে বলা হয়, আল্লাহ যেন তাকে ক্ষমা ও রহমত দান করেন এবং শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম প্রদান করেন। দলটির নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণ–অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা শোকাহত। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এর আগে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের পেজ থেকে পৃথকভাবে তার মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ