Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৯, ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় ২৬ জানুয়ারি

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় ২৬ জানুয়ারি
ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের নতুন এ দিন ধার্য করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, রায় এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ায় সময় পেছানো হয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে এটি ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণার অপেক্ষায় থাকা মামলা। একই সঙ্গে জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোর মধ্যে এটি দ্বিতীয় রায় হওয়ার কথা ছিলো।

এ মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অভিযুক্তরা পুলিশ সদস্য হিসেবে সরকারের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।

মামলার এজাহার ও অভিযোগপত্র অনুযায়ী, অভিযুক্ত আটজনের মধ্যে চার শীর্ষ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। সে নির্দেশ অনুযায়ী দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি চালান। এ সংক্রান্ত নির্দেশনা ও গুলির ঘটনার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করা হয়েছে। মামলায় শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ মোট ২৬ জন সাক্ষ্য দেন।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান অন্যান্য মামলার অগ্রগতিও অব্যাহত রয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ছাড়া একই দিন জুলাই গণ-অভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়
সুদানে সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর
প্যারিসে এক্স কার্যালয়ে তল্লাশি ও ইলন মাস্ককে তলব
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা
বন্দুকধারীর গুলিতে নিহত গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ দেয়া বিএনপির মুদ্রাদোষ: রেজাউল করিম
ইরানে সরকারবিরোধী আন্দোলনে জড়িত ১৩৯ বিদেশি গ্রেফতার
গায়ক নোবেলসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
৬৫০ টাকায় গরুর মাংস ও ৮ টাকায় ডিম দেবে সরকার
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে ডিবির অভিযান
বিএনপির দাবিতে ভোটকেন্দ্রে বিএনসিসি বাতিল
ক্যানসার প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের আহ্বান
শার্শায় ধলদা হাইস্কুল মাঠে ধানের শীষের বিশাল জনসভা
অ্যাপেই মিলবে ভোটকেন্দ্র ও প্রার্থীদের সব তথ্য
জামায়াত প্রার্থীকে আলটিমেটাম এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের
এস আলমের মামলা লড়ছে ব্রিটিশ ল ফার্ম, ঘণ্টায় খরচ দেড় লাখ টাকা
নওগাঁয় বিএনপি–জামায়াতের নির্বাচনী সংঘর্ষ, আহত ১০
আওয়ামী লীগের এ অঞ্চলের দায়িত্ব নিলাম: নুর
জামায়াতের আরও একটি অ্যাকাউন্ট হ্যাকের দাবি