Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ২৭ জানুয়ারি ২০২৬

প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কভার করার জন্য নির্বাচন কমিশন প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে। সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সকল মিডিয়া হাউজের সাংবাদিক ও স্টাফদের জন্য নির্বাচনের দিন সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার প্রদান করা হবে। ইতোমধ্যেই ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে।

ইসির তালিকায় টিভি অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি এবং অন্যান্য অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি। এছাড়া দেশব্যাপী দৈনিক সংবাদপত্রের সংখ্যা ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি।

মোট সংবাদপত্রের সংখ্যা ৩ হাজার ৩৪৭টি, যার মধ্যে ঢাকায় প্রকাশিত ১৪২২টি এবং ঢাকার বাইরে ১৯৩৫টি। সব মিলিয়ে ৩,৮১৮টি গণমাধ্যমকে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হবে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগ নির্বাচনের সময় গণমাধ্যমের সমন্বিত ও স্বচ্ছ সংবাদ কভারেজ নিশ্চিত করবে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন