Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৯, ১৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:০৯, ১৬ ডিসেম্বর ২০২৫

সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি

সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ওই বক্তব্য ঘিরে দিনভর রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলে অবশেষে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একইদিন সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দেন, তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রচারিত হয়েছে, তা কমিশনের নজরে এসেছে। ওই বক্তব্যকে কেন্দ্র করে যে বিভ্রান্তি ও সমালোচনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই নির্বাচন কমিশন বিষয়টি স্পষ্ট করার প্রয়োজন মনে করে।

ইসি জানায়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। এরই অংশ হিসেবে রোববার বিকেল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন কমিশনে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিইসি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

ইসির ব্যাখ্যায় উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিলো এ বার্তা দেওয়া যে, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়া কমিশন শরীফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, নির্বাচন কমিশনের এ ব্যাখ্যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

উল্লেখ্য, এর আগে সোমবার সকালে রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। যত বাধাই আসুক, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি দাবি করেন। ওই সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে উল্লেখ করেন সিইসি, যা পরবর্তীতে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের