Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ১৬ নভেম্বর ২০২৫

১৫ কর্মকর্তার নতুন দায়িত্ব, মাঠপর্যায়ে বড় পরিবর্তনের ইঙ্গিত

পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে একযোগে বড় রদবদল করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে মোট ১৫ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়নের নির্দেশ দেয়া হয়েছে। এ রদবদলকে চলমান প্রশাসনিক কাঠামো পুনর্গঠন ও মাঠপর্যায়ে শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রশাসনিক পুনর্বিন্যাসে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার হিসেবে পাঠানো হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরে, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জে এবং ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ অধিদফতরের ডিআইজি কাজী মো. ফজলুল করিমকে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। পুলিশ টেলিকমের ডিআইজি মো. রফিকুল হাসান গনি হাইওয়ে পুলিশের ডিআইজি, এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. নজরুল ইসলামকে এবিপিএন সদর দফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে পুলিশ সদর দফতরে এআইজি হিসেবে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে, পাবনার পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে এবং নীলফামারীর পুলিশ সুপার আবুল ফজল মোহাম্মদ তারিক হাসান খানকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা