Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৯, ৩০ জানুয়ারি ২০২৬

সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ-না’ প্রচারণায় ইসির নিষেধাজ্ঞা 

সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ-না’ প্রচারণায় ইসির নিষেধাজ্ঞা 
ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কোনও ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনও ধরনের প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত বিশেষ নির্দেশনা জারি করা হয়।

ইসি সচিবালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী সরকারি কর্মকর্তারা জনগণকে গণভোট সম্পর্কে অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তারা কোনওভাবেই নির্দিষ্ট কোনও পক্ষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমূলক প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। যদি কোনও কর্মকর্তা এ নির্দেশ অমান্য করে কোনও পক্ষের হয়ে প্রচারণায় যুক্ত হন, তাহলে তা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।

নির্দেশনাটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ বিষয়ে অবহিতকরণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সব মন্ত্রণালয় ও বিভাগ, বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও ভিডিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ