Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:১৮, ২১ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশ বদলাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জরুরি

বাংলাদেশ বদলাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জরুরি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, গণভোট ২০২৬ বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি ঐতিহাসিক সুযোগ, যার মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি মতামত দেয়ার অধিকার পাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড় সরকার অডিটরিয়ামে আয়োজিত গণভোট ২০২৬ প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, গণভোট কোনও আনুষ্ঠানিকতা মাত্র নয়; এটি জনগণের সার্বভৌম ক্ষমতার বাস্তব প্রতিফলন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার মধ্য দিয়ে সরকার গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে চায়।

তিনি বলেন, গণভোটে যদি ‘হ্যাঁ’ জয়ী না হয় এবং ‘না’ জয়ী হয়, তাহলে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে যে দেশগড়ার সুযোগ তৈরি হয়েছে, তা নষ্ট হয়ে যাবে। তখন দেশ আবার পুরোনো নিয়ম ও ব্যবস্থার দিকে ফিরে যাবে বলে সতর্ক করেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, অতীতের স্বৈরাচারি কর্মকাণ্ড থেকে জাতিকে মুক্ত করতে এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে। এর মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় জনগণের মালিকানা আরও সুদৃঢ় হবে।

গণভোট সফল করতে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভ্রান্তি নয়, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল প্রচারণার মাধ্যমেই গণভোটের প্রকৃত উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসন, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, গণভোট একটি সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে, যাতে জনগণের মতামত অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্যভাবে প্রতিফলিত হয়।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, গণভোট ২০২৬-এর মাধ্যমে জনগণ শুধু ভোটার হিসেবে নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। এ সুযোগকে কাজে লাগাতে সবাইকে দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করতে হবে।

পঞ্চগড় জেলার জনগণের সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের প্রশংসা করে তিনি বলেন, এ জেলা অতীতেও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে। গণভোট ২০২৬ সফল করতেও পঞ্চগড়ের জনগণ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

উগ্রবাদী শুভেন্দু-ই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
বিশ্ব গাধা দিবস আজ, স্বীকৃতি দিন পরিশ্রমী প্রাণীটির
‘ওয়াকা ওয়াকা’ শাকিরা ফিরছেন ‘দাই দাই’ নিয়ে
হতাশাগ্রস্ত একটি গোষ্ঠী সমাজকে অস্থির করতে চায়: মির্জা ফখরুল
মামদানির স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রকাশ করে বিতর্কে মিস ইসরায়েল
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী পদে আলোচিত যারা, আজই চূড়ান্ত
সুনামগঞ্জে কবর খুঁড়ে যুবতীর ‘সাধনা’, এলাকায় চাঞ্চল্য
ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ত্যাগ মার্কিন ডেস্ট্রয়ারের
প্রথম আলোর মতিউরসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
রাজনীতির নতুন সমীকরণ? এনসিপিতে আরও তিন শতাধিক যোগদান
ডিএনএ পরীক্ষায় ইমাম নির্দোষ: বোনকে ধর্ষণের দায়ে আপন ভাই গ্রেফতার
চট্টগ্রামে গুলিতে যুবক নিহত, শিশু গুলিবিদ্ধ
২১৮৬ কোটি ব্যয়ে আরও তিন কার্গো এলএনজি আমদানি
সংখ্যালঘুদের নিরাপদ দেশ হবে বাংলাদেশ: নাহিদ ইসলাম
বরিশালে মাদকসহ ‘হানিট্র্যাপ’ চক্র দম্পতি গ্রেফতার
বিএনপি আওয়ামী লীগের হাতে ‘হাইজ্যাক’ হয়েছে: হাসনাত
প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাসুর-জাসহ গ্রেফতার ২