Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ১৯ জানুয়ারি ২০২৬

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই খুলবে নতুন বাংলাদেশের দরজা

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই খুলবে নতুন বাংলাদেশের দরজা
ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার এ ভিডিও বার্তা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অনন্য অর্জন। এ গণ-অভ্যুত্থান অপ্রত্যাশিতভাবে দেশের জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। সে লক্ষ্যকে সামনে রেখেই ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছে। এ সনদ বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি অপরিহার্য। সে কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই এ গণভোট অনুষ্ঠিত হবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন গণভোটে অংশ নিয়ে সনদের পক্ষে সম্মতি দেন।

ভিডিও বার্তায় ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানেই বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত বাংলাদেশের পথে অগ্রযাত্রা। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না; সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি বাধ্যতামূলক হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং সংসদে নারীদের প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি পাবে।

রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদে একটি উচ্চকক্ষ গঠনের কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি বলেন, নাগরিকদের মৌলিক অধিকার আরও শক্তভাবে সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না এবং সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকবে না।

ভিডিও বার্তার শেষাংশে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রকে জনগণের প্রত্যাশামতো গড়ে তোলার সুযোগ এখন জনগণের হাতেই। তিনি সবাইকে নিজে ‘হ্যাঁ’ ভোট দেয়ার পাশাপাশি আশপাশের মানুষদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। আসুন, আমরা সবাই মিলে এ ঐতিহাসিক সুযোগ গ্রহণ করি। ইনশাআল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায় হোন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ