Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৯ জানুয়ারি ২০২৬

ঢাকার প্রতিটি বাসায় পৌঁছাবে গণভোটের ‘হ্যাঁ’ লিফলেট

ঢাকার প্রতিটি বাসায় পৌঁছাবে গণভোটের ‘হ্যাঁ’ লিফলেট
ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটকে সামনে রেখে ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় ‘গণভোটে পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামের লিফলেট পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে নগরজুড়ে বহুমাত্রিক প্রচার কার্যক্রমের মাধ্যমে ভোটারদের গণভোটে অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করার পরিকল্পনা করছে সরকার।

এ উদ্যোগের অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত হাইরাইজ ভবনগুলোতে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপে দৃষ্টিনন্দন ফেস্টুন টাঙানো হবে এবং বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনের মাধ্যমে গণভোটের বার্তা ছড়িয়ে দেয়া হবে। এসব কার্যক্রমের লক্ষ্য হলো নগরবাসীর মধ্যে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে জোরদার করা।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান।

বৈঠকে গণভোটকে কেন্দ্র করে নগরভিত্তিক প্রচার কার্যক্রম কীভাবে সমন্বিতভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে আলোচনা হয়। নগর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিকল্পিত এ প্রচারণার মাধ্যমে ঢাকার প্রতিটি পরিবারের কাছে গণভোটের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরা সম্ভব হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ