Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬

থাইল্যান্ড উপকূলে জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক জীবিত উদ্ধার

থাইল্যান্ড উপকূলে জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেট উপকূলে পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাকবলিত জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে দেশটির নৌবাহিনী নিরাপদে উদ্ধার করেছে।

‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূলের কাছে জাহাজটি হঠাৎ ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যেতে শুরু করে।

দুর্ঘটনাস্থলটি ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে অবস্থিত। জাহাজটি ডুবে যাওয়ার সময় দুই শতাধিক কন্টেইনার সাগরে ছড়িয়ে পড়ে। পাশাপাশি জাহাজ থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পানিতে মিশে যায় বলে জানা গেছে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থাই নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজে থাকা ১৬ জন নাবিকের সবাই বাংলাদেশি। তাদের উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই সুস্থ আছেন।

জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে যাত্রা শুরু করেছিলো এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিলো। তবে কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশন থাইল্যান্ড জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণে যৌথভাবে কাজ করছে থাই নৌবাহিনী, ফুকেট দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্তৃপক্ষ, সামুদ্রিক পুলিশ, কুসলধাম ফুকেট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ অফিস-১০। একই সঙ্গে সাগরে ছড়িয়ে পড়া কন্টেইনার উদ্ধার এবং তেল অপসারণের কার্যক্রমও শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবু হার বাংলাদেশের
পর্দার ফাটাকেষ্ট এবার সত্যিই মন্ত্রী!
ফের বাড়লো জেট ফুয়েলের দাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
মেসির বিদায়ে ভালোবাসায় ভাসালো বার্সা
বন্ধুত্ব চাইলে ভারতকে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে: নাহিদ
এমপির উপস্থিতিতে জামায়াত আমিরকে মারধর
রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের টেনে-হিঁচড়ে আটক