Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ৩ জুলাই ২০২৫

আন্দোলনে টালমাটাল থাইল্যান্ড, দায়িত্ব নিচ্ছেন ফুমথাম

আন্দোলনে টালমাটাল থাইল্যান্ড, দায়িত্ব নিচ্ছেন ফুমথাম
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল থাইল্যান্ডে আবারও পরিবর্তন এলো শীর্ষ নেতৃত্বে। বৃহস্পতিবার (৩ জুলাই) নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে সিনাওয়াত্রা পরিবারের ঘনিষ্ঠ ৭১ বছর বয়সী ফুমথাম ওয়েচায়াচাই দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন।

এর আগে মাত্র একদিনের জন্য পরিবহনমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংগ্রেয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার মেয়াদে বোমা হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ফুমথাম নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নিচ্ছেন। সুরিয়ার চেয়ে উচ্চপদস্থ হওয়ায় তিনিই স্বাভাবিক নিয়মে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে আসছেন।

গত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করে সাংবিধানিক আদালত। তার বিরুদ্ধে কম্বোডিয়ার এক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় মন্ত্রিসভার নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ওই ঘটনার জেরে জোট সরকার ভেঙে পড়ার উপক্রম হয়।

বিশ্লেষকরা বলছেন, থাইল্যান্ডের জনপ্রিয় সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাব আগের তুলনায় অনেকটাই ক্ষয়প্রাপ্ত। তবে এখনও গুরুত্বপূর্ণ পদগুলোয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতি রয়েছে।

‘বিগ কমরেড’ নামে পরিচিত ফুমথাম ওয়েচায়াচাই ১৯৭০-এর দশকে বামপন্থি ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। পরে থাকসিন সিনাওয়াত্রার টেলিকম সাম্রাজ্যের ঘনিষ্ঠ হয়ে রাজনীতিতে জড়ান তিনি।

বর্তমানে দেশটি অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিভাজন এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সুরক্ষিত রাখার চাপ আরও বেড়েছে।

নেতৃত্ব পরিবর্তনের এ ঘূর্ণিপাকে পড়ে থাইল্যান্ডের ভবিষ্যৎ রাজনীতির দৃশ্যপট এখন আরও অনিশ্চিত হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব