Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ২৯ আগস্ট ২০২৫

ফোনালাপ কেলেঙ্কারিতে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী 

ফোনালাপ কেলেঙ্কারিতে ক্ষমতাচ্যুত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী 
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। বিতর্কিত ফোনালাপের জেরেই এ রায় আসে।

শুক্রবার (২৯ আগষ্ট) নয় সদস্যের বেঞ্চ রায়ে জানায়, পেতংতার্ন নৈতিক মানদণ্ড ভেঙেছেন এবং ব্যক্তিস্বার্থকে জাতীয় স্বার্থের ওপরে রেখেছেন। এ কারণে প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেয়া হবে।

ফাঁস হওয়া ফোনালাপে দেখা যায়, পেতংতার্ন থাই সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে কড়া সমালোচনা করেন এবং কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন। এ ঘটনায় থাইল্যান্ডের জনগণের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।

যদিও পেতংতার্ন দাবি করেছিলেন এটি ছিলো শান্তিপূর্ণ আলোচনার অংশ, আদালত সে যুক্তি খারিজ করে জানায়, এ ধরনের বক্তব্য দেশের সুনাম ক্ষুণ্ন করেছে এবং জনআস্থা নষ্ট করেছে।

গত জুনে ফোনালাপটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১ জুলাই আদালতের ভোটাভুটিতে ৭-২ ব্যবধানে পেতংতার্নকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আদালতের রায় ঘোষণা হওয়ার পর পেতংতার্ন আজ গভর্নমেন্ট হাউসে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে বিবিসি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব