Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:২১, ৩১ অক্টোবর ২০২৬

‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না

‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
ছবি: সংগৃহীত

অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তার ‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিলো সমালোচনা। অনেকে মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও আখ্যা দেন। তবে এসব বিতর্কে কান দিতে নারাজ তামান্না। সমালোচনা এড়িয়ে নিজের অভিনয় ও সৃজনশীল কাজেই মনোযোগ দিতে চান এ অভিনেত্রী।

সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তামান্না। একই সঙ্গে অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, সে প্রশ্নেরও উত্তর দেন তিনি।

তামান্নার মতে, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা। তবে কোন বিষয় গ্রহণ করতে হবে আর কোনটি এড়িয়ে যেতে হবে, সে বোধও থাকা জরুরি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারবো না।

তিনি আরও বলেন, আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।

তামান্নার কথায় স্পষ্ট, ব্যক্তিগত মন্তব্য কিংবা বিতর্কের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ নিজের কাজ এবং দর্শকের জন্য ভালো কিছু তৈরি করা।

যে মন্তব্যে শুরু হয়েছিলো বিতর্ক

ঘটনার সূত্রপাত গত বছর। ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন আন্নু কাপুর। সেখানে আলোচনায় আসে তামান্নার জনপ্রিয় গান ‘আজ কি রাত’-এর একটি ভিডিও। উপস্থাপক গানটি কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা জানালে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফর্সা শরীর!’

এরপর তামান্নার গান ও শারীরিক সৌন্দর্য নিয়েও কথা বলেন তিনি। তার বক্তব্যের মূল সুর ছিলো, তামান্না নিজের গান ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। এমনকি তার গান ও উপস্থিতি মানুষের ভালো ঘুমের কারণ হলে সেটিকে দেশের জন্য আশীর্বাদ বলেও মন্তব্য করেন আন্নু।

তবে অভিনেত্রীর অভিনয় কিংবা গানের বদলে গায়ের রং ও শরীর নিয়ে এমন মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, 

একজন অভিনেত্রীর কাজের মূল্যায়ন না করে তার শারীরিক সৌন্দর্য নিয়ে এভাবে মন্তব্য করা আপত্তিকর। অনেকে একে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী আচরণ বলেও উল্লেখ করেন।

নতুন সিনেমা নিয়ে ব্যস্ত তামান্না

বিতর্ক পেছনে ফেলে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তামান্না। সর্বশেষ তাকে দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তার সহশিল্পী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।

সামনে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায় দেখা যাবে তাকে। এ সিনেমায় আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিতর্ক নয়, পর্দায় নিজের কাজ দিয়েই দর্শকের মন জয় করতে চান তামান্না। তার সাম্প্রতিক বক্তব্যেও উঠে এসেছে সে মনোভাব।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তাহসিফের মৃত্যু: বাবার মামলা, গ্রেফতার বন্ধু দীপ
কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেয়া চলবে না: লংমার্চ পূর্ব সমাবেশে জামায়াত আমির
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
‘দুধের মতো ফর্সা শরীর’ মন্তব্যে মুখ খুললেন তামান্না
এলডিসি উত্তরণে তিন বছর সময় পেলো বাংলাদেশ
অনুমতি ছাড়াই আসুন, জুতাসহ ঢুকুন-ইউএনওর উদ্যোগে প্রশংসা
যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম
স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা বহিষ্কার
ইনানীতে নতুন গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, ১৫ দিন পর্যবেক্ষণে বাপেক্স
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে চার নতুন সুবিধা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী
মৃত্যুদণ্ড ব্যর্থ, যন্ত্রণায় কাটছে ক্রিস্টার দিন
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী
পাবনায় বজ্রপাতে প্রাণ গেলো ৬ জনের
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করবো: নাহিদ ইসলাম
গিয়াসউদ্দীন আজম শাহের অবদান নিয়ে সিম্পোজিয়াম
কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস