আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনও শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদ ও সমালোচনার জবাব দিতে গিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে মেঘনা আলম লেখেন,
আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ, ধর্মীয় লেবাসে না থাকার জন্য।

এরপর তিনি কিছু রাজনৈতিক নেতার বিরুদ্ধে নৈতিকতার দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলেন। তার দাবি, ইসলাম ও নৈতিকতার কথা বলা কিছু দলের প্রধান নেতাদের বিরুদ্ধে পর্দাশীল নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হলেও তাদের ‘নির্দোষ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়।

পোস্টের শেষ দিকে এমন পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মেঘনা আলম লেখেন, ‘এ কেমন দুনিয়া?’
সবার দেশ/কেএম




























